সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম
কচুয়া গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক

কচুয়ায় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলনের সমর্থনের আয়োজনে ওই ইউনিয়নের হাসিমপুর গ্রামের উত্তরপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জফুর সভাপতিত্বে বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার।

ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম পাটোয়ারী,সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, দুবাই শাখার বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিয়াজী,উপজেলা বিএনপির সদস্য তাবারক উল্যাহ, শহীদ উল্লাহ মিয়াজী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,সমাজসেবক আব্দুল মজিদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বজলুর রহমান,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা মোঃ জালাল হোসেন,ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,প্রচার সম্পাদক মোঃ মাসুম,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়ার বিএনপির অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাইয়ের পক্ষ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর রাষ্ট্র নায়ক ও তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের দলের দুর্দিনের নেতা মিলন ভাইকে ধানের শীষের প্রতীক দিয়ে কচুয়াবাসীকে উপহার দিবে ইনশাল্লাহ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।