সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় দৈনিক ‘নতুন আশা’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম
কচুয়ায় দৈনিক ‘নতুন আশা’ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দরা।

চাঁদপুরের কচুয়ায় জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে উক্ত সভার আয়োজন করা হয়।  দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকাশ মিয়াজী সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন আশা পত্রিকা ইতোমধ্যেই পাঠকের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছে। সাংবাদিকরা যদি সত্য, ন্যায্যতা ও নিরপেক্ষতার সাথে কাজ করেন তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
সংবাদপত্র জাতির দর্পণ। তাই প্রতিটি সংবাদকর্মীর উচিত নির্ভীকভাবে সঠিক তথ্য তুলে ধরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল আলিম লিটন,  দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি খোরশেদ আলম।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।