সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পাটওয়ারী নিউজপেপার এজেন্সীর মালিক নূরনবী পাটওয়ারীর ৯ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম
পাটওয়ারী নিউজপেপার এজেন্সীর মালিক নূরনবী পাটওয়ারীর ৯ম মৃত্যুবার্ষিকী
চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর কোর্ট স্টেশনস্থ মেসার্স পাটওয়ারী নিউজপেপার এজেন্সীর স্বত্বাধিকারী মো. নূরনবী পাটোয়ারীর আজ ৯ম মৃত্যুবার্ষিকী।
তিনি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার বনশ্রীতে ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই সময়ে তার মৃত্যুতে চাঁদপুরের পত্রিকা বিলিকারক ও তার আত্মীয়-স্বজন তথা সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
মো. নূরনবী পাটোয়ারী নব্বইয়ের দশক থেকে সংবাদপত্রের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চাঁদপুর জেলায় জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট হিসেবে দক্ষতা ও সুনামের সাথে মানুষের সেবা করে গেছেন। তার পিতা মরহুম তসলিম পাটোয়ারীর কাছ থেকে হাতেখড়ি নিয়ে তিনি পত্রিকার এজেন্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। নিরলস শ্রম ও কঠোর সাধনায় তার প্রতিষ্ঠানটি (পত্রিকার এজেন্ট) দেশের মধ্যে শ্রেষ্ঠ এজেন্ট হিসেবে বেশ ক’বার স্বীকৃতি লাভ করে।
নূরনবী পাটওয়ারী পরোপকারী হিসেবে ছিলেন একজন নিবেদিতপ্রাণ। আত্মীয়-স্বজন থেকে শুরু করে চাঁদপুরের অনেক অসহায় মানুষ তার সাহায্য-সহযোগিতা লাভ করেছে। জীবনের উপার্জিত অর্থ সর্বদা মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। সর্বদা হাস্যোজ্জ্বল থাকা ও সৌখিনতা তার অভ্যাসে পরিণত হয়েছিলো। বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী ও সমর্থক ছিলেন তিনি।
একসময় সরাসরি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চাঁদপুর শহর শাখার একজন নেতা ছিলেন। এ দলটির প্রতিও তার রয়েছে অনেক ত্যাগ। বিভিন্ন নির্বাচন এলে তার নিজের পকেটের টাকা খরচ করে অনেক কর্মীকে সহযোগিতা করেছেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।