বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মেলেনি দুই মাসেও

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫২ পিএম
মতলব উত্তরে অজ্ঞাত নারীর লাশের পরিচয় মেলেনি দুই মাসেও

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে দুই মাস উনিশদিন আগে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মেলেনি আজও। জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাসানচর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় (২৩) মহিলার লাশ স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ২০২১ সালের ২৮ নভেম্বর এসআই মিজান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে আনজুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে চাঁদপুরে নিহত মহিলার লাশ দাফন করা হয়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ জানান, স্থানীয় এলাকাবাসীর খবরের ভিত্তিতে ভাসানচর গ্রামের নির্জন স্থান থেকে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ গুম করতে এখানে ফেলে গেছে। লাশ দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় জানার জন্য আমরা বহু চেষ্টা করেছি। এখন পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।