মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পিএম
কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বাড়িতে দুর্ধর্ষ চুরি

কচুয়ায় সাবেক কাউন্সিলর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ।

কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের রুমির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এ সময় চোরের দলের সদস্যরা ওয়াড্রপের ড্রয়ার ও কাঠের আলমারীর তালা ভেঙ্গে ২ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে কচুয়া পৌরসভার করইশ গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাবেক কাউন্সিলর আবুল-খায়ের রুমি জানান, আমি পরিবার নিয়ে কচুয়া বাজারের বাসাবাড়িতে থাকি। আমার পুরান বাড়িতে আমার মা ও ভাইয়েরা থাকেন। আমার বসত ঘর মা দেখাশোনা করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমার মা ঘরের শিকল বেঁধে তালা দিয়ে ছোট ভাইয়ের ঘরে চলে যায়।

মধ্যরাতে ঘরের ভিতরে হঠাৎ বিভিন্ন শব্দ শুনতে পেয়ে আমার মা আমার বসতঘরের সামনে আসলে দরজা খোলা অবস্থা দেখতে পায়। ঘরে প্রবেশ করে দেখে ঘরের সকল কিছু এলোমেলো অবস্থা পড়ে রয়েছে। দ্রুত আমাকে ফোন দিয়ে খবর দিলে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ও কন্যা সন্তানদের স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা সহ বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র ঘরে নেই।

Model Hospital

স্থানীয় লোকজন জানান, করইশ গ্রামে প্রায় বাড়িতে চুরি ঘটনা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিশেষ কওে এই গ্রামে রাত্রেবেলা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তৎপরতা অনেকটাই বেড়ে গেছে।

মূলত এরাই এই অপরাধগুলোর সাথে জড়িত রয়েছে। কচুয়া থানার আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, বসতঘরে চুরি হওয়ার ঘটনাটি সাবেক কাউন্সিলর মোবাইলে আমাকে অবগত করেছে। লিখিত অভিযোগ পেলে চোর শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।