মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম
কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল।

কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী,যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন,পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কমিশনার,বিএনপি নেতা তরিকুল ইসলাম তরিক,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন,পৌরসভা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সহ-সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক মহিন খান প্রমুখ । আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।

Model Hospital

এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।