বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

 অসুস্থ শরীর নিয়ে নাগরিক সেবা দিচ্ছেন আশিকাটি ইউপি চেয়ারম্যান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৯ পিএম
 অসুস্থ শরীর নিয়ে নাগরিক সেবা দিচ্ছেন আশিকাটি ইউপি চেয়ারম্যান
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী অসুস্থ শরীর নিয়ে নাগরিকদের সেবা দিচ্ছেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইউনিয়নের নাগরিকদের সবার কথা চিন্তা করে অসুস্থ শরীর নিয়ে রবিবার অফিস করেন এবং নাগরিকদের বিভিন্ন সেবা দেন।
আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী  দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান  নির্বাচিত হওয়ার কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  ডাক্তার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হসপিটালে পাঠান, সেখানে এনজিওগ্রাম করা হলে তার ৪টি ব্লক ধরা পড়ে এবং তিনটি তে স্টেন্ট করা হয়।
আশিকাটি ইউপি চেয়ারম্যান জানান আমি নাগরিকদের সেবা চলমান রাখেছি, অসুস্থ্য শরীরে বাড়িতে বসে ও সকল প্রকার সেবা অব্যাহত রেখেছি। ইউনিয়নে নাগরিকদের সেবা অব্যাহত রাখতে তিনি সবাই দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital