বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান; মানসম্মত স্বাস্থ্য সেবা দিতে রুহুল এমপির নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৩ পিএম
মতলব উত্তর নবাগত স্বাস্থ্য কর্মকর্তার যোগদান; মানসম্মত স্বাস্থ্য সেবা দিতে রুহুল এমপির নির্দেশ

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল গত ১৪ ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

মতলব উত্তরে যোগদান করার পর ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিষয় ও সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করা হয়।

এর আগে ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল কুড়িগ্রাম জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে ততদিন ধরে জনগণ চিকিৎসার অভাবে ভুগছেন না। মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মানুষ প্রতিটি হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছে।

তিনি নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, মতলব উত্তর উপজেলার মানুষ যাতে সুচিকিৎসা এবং ভালো সেবা পায়। ভালো চিকিৎসা দিতে যা যা প্রয়োজন আমি সরকারের সাথে কথা বলে তা ব্যবস্থা করব। আপনারা সকল ডাক্তারগণ চিকিৎসা প্রদানে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

Model Hospital

এসময় সহকারী পরিচালক ডা. একেএম মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital