সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় ব্যাপক আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় ব্যাপক আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কচুয়া উপজেলায় বৃহৎ পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার জুম্মার নামাজ শেষে রহিমানগর ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র সহসভাপতি এবং ইতালি উত্তর ভিসেন্সা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারীর উদ্যোগে রহিমানগর বাজার, পাড়াগাঁও, বলরা ও সাতবাড়িয়া গ্রামের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মাহফিল আয়োজন করা হয়।

জেলা যুবদলের সদস্য তাজুল ইসলাম তাজু, রহিমানগর বাজার কমিটির সদস্য সচিব হাজী কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, ১১ নং দক্ষিণ গোহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, মোহাম্মদ হাসান আহমেদ, মোহাম্মদ রুবেল, মিলন ফ্যান ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী আজগর, রহিমা নগর আলিফ মেডিকেল হসপিটালের মার্কেটিং ম্যানেজার মোখলেসুর রহমান, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাব্বির হোসেনসহ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইতালি প্রবাসী রাসেল পাটোয়ারী জানান, দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনায় এ আয়োজন । তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রবাস থেকেও আমরা নিয়মিত দোয়া করে যাচ্ছি। এলাকাবাসীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে খালেদা জিয়া মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন।

Model Hospital

মিলাদ শেষে দেশনেত্রীর রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।