সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় র‌্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম
কচুয়ায় র‌্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১১) কুমিল্লার অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক।

কচুয়ায় বিশেষ অভিযানে (০৫) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১১) কুমিল্লা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১১) ডিএডি আব্দুল কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয় বলে কচুয়া থানায় বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের অলিউল্লার ছেলে নুরুন্নবী (৩৫), একই গ্রামের মৃত লেয়াকত দেওয়ানের ছেলে সাদ্দাম দেওয়ান (৩০)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১১) ডিএডি আব্দুল কাদের জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে।

Model Hospital

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল অভিযান পরিচালনাকালে ২জন মাদক ব্যবসায়ী ৫ গাঁজা সহ আটক করতে সক্ষম হয়।

এবিষয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।