সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম
মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেলের বাবা শফিক তাইনী, কার্যকরী সদস্য কে এম মাসুদের বাবা মরহুম কে এম মিজানুর রহমান ও সাধারণ সদস্য কামরুল ইসলামের ভাতিজা সহ সংগঠনের নিহত এবং অসুস্থ আত্মীয়-স্বজনদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আছর শহরের কোড়ালিয়া হাজী শরিয়ত উল্লাহ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী শরীয়ত উল্লাহ (রহ) উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা তোহা খান।
মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি এম এ লতিফ, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী ইমাম হাসান, কার্যকরী সদস্য মিজান লিটন, কে এম মাসুদ, অভিজিৎ রায়, সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী, কামরুল ইসলাম, কে এম সালাউদ্দিন, আঃ রহমান গাজী, আশিক বিন রহিম, বাদশা ভূঁইয়া, ইব্রাহিম খান, সাংবাদিক সুজন চৌধুরী, মাসুদ রানা, সবুজ গাজীসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।