সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম
কচুয়ায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

গ্রেপ্তার রফিকুল ইসলাম লালু।

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাদলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাল মিয়া (লালু মামু) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার গুলবাহার গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল হক বলেন, পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/ ১২ ধারায় তাকে গ্রেপ্তার করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, রফিকুল ইসলাম লালু কচুয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ অনুসারী।

Model Hospital

গত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো রফিকুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।