সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ২০০ মিটার সড়কে লাখো মানুষের দুর্ভোগ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৪০ পিএম
কচুয়ায় ২০০ মিটার সড়কে লাখো মানুষের দুর্ভোগ

চাঁদপুরের কচুয়া-সাচার ও গৌরিপুর আঞ্চলিক সড়কের কচুয়ার অংশে বিশ্বরোড মক্কা হাসপাতাল থেকে নিউলাইফ ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত প্রায় ২০০ মিটার সড়ক ভেঙ্গে বড় বড় গর্ত দেখা দিয়েছে।

এই গর্ত দেখা দেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুরের বিভিন্ন যানবাহন চলাচল করছে এই সড়কটি দিয়ে। এই জায়গায়তে ব্যাটারি চালিত অটোরিকসা, সিএনজি যাত্রী নিয়ে গাড়ি উল্টিয়ে দুর্ঘটনা শিকার হচ্ছেন।

হাসপাতালে আসা রোগীদের সাথে আশা আত্মীয় স্বজনরাও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। রোগী, পথচারী, দোকানদারা কেউই রেহাই পাচ্ছে না দুর্ঘটনা ও ধুলাবালির হাত থেকে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত এই রাস্তাটি সংস্কার জরুরী হয়ে পড়েছে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি……. ছবিটি শুক্রবার দুপুরে তোলা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।