সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়ায় ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই হিসেবে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা।

 শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগে ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই হিসেবে অনুষ্ঠিত হলো শিক্ষাবৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৫ জন শিক্ষার্থী। ‎

পরীক্ষাকে কেন্দ্র করে ডাঃ আব্দুল হাই ক্যাডেট স্কুলের প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল স্পষ্ট। পরীক্ষার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধার যথাযথ মূল্যায়ন করতেই এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‎

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন প্রকল্প পরিচালক আহসান উল্যাহ তালুকদার। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা মোঃ শাহজাহান।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মহিবুল্লাহ মানিক এবং উপ-নিয়ন্ত্রক ছিলেন হাবিবুর রহমান। এছাড়া আইসিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে ছিলেন জহিরুল ইসলাম।

Model Hospital

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, আস্থা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার কামরুল হাসান চৌধুরী। তারা শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং এ ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎

আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।