মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর ৪২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম
মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলীর ৪২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্যাভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ৪২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। তৎকালীন চাঁদপুর মহকুমায় মোহাম্মদ আলী বিভিন্ন নাটকে সুনিপুণ অভিনয় করে তাঁর বিরল প্রতিভার স্বাক্ষর রাখেন।

বিশেষ করে তিনি স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ চলচ্চিত্র ও বিটিভির শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী, আনোয়ার হোসেন, নায়ক প্রবীর মিত্রসহ অনেক খ্যাতিমান অভিনেতার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তৎকালীন বৃহত্তর কুমিল্লা জেলার আন্তঃজেলা নাট্যোৎসবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষে অভিনয় করে বেশ ক’বার একক পুরস্কার লাভ করেন। তিনি চাঁদপুর ছাড়াও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পর্যায়ে অভিনয় ও খেলাধুলায় অংশ গ্রহন করে কয়েকবার একক পুরস্কার লাভ করেন প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি  সুনিপুণ অভিনয় প্রতিভার মাধ্যমে তৎকালীন চাঁদপুর মহকুমায় অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী সৃষ্টি করতে সফল হন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তখন বাংলাদেশে কিডনীরোগের কোন ভাল চিকিৎসা ব্যবস্থা ছিল না। বর্তমানে কিডনীরোগের এ দেশে ভাল চিকিৎসা ব্যবস্থা আবিস্কার হয়েছে। তখন চিকিৎসা ব্যবস্থা ভাল থাকলে হয়তো আল্লাহ্ পাক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আজ আমাদের মাঝে বাচিঁয়ে রাখতেন। তিনি আজ এ পৃথিবীতে অনেক ভাল কাজ করতে পারতেন বলে অনেকের মতামত।

Model Hospital

তিনি চাঁদপুরের নাট্যাঙ্গনের পথিকৃৎ ও স্বনামধন্য নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও চাঁদপুর বনানী খেলাঘর আসরের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি আইপি টিভি ‘চাঁদপুর টিভি.কম’ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম এর উপদেষ্টা, ঢাকা টাইমস্ ২৪.কম, দৈনিক চাঁদপুর কন্ঠ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ শওকত আলীর জ্যেষ্ঠ ভ্রাতা।

১৬ ফেব্রুয়ারি বাদ আছর বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

উল্লেখিত স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সকল সদস্য এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সকল ভক্ত ও শুভাকাঙ্খীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা কাজী শাহাদাত, আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ কর মধু ও পরিচালক সাংবাদিক মোহাম্মদ শওকত আলী।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।