বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:২৭ পিএম
মতলব উত্তরে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো : ‘মুজিববর্ষের আহ্বান-যুব কর্মসংস্থান ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় (ইউজিডিপি) এর আওতায় বেকার যুবকদের মোবাইল সারভির্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়াছে।

বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউজিডিপি ১৪ দিনের প্রশিক্ষণের আওতায় বেকার যুবকদের মোবাইল সারভির্সিং বিষয়ক প্রশিক্ষণ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, দেশের ছেলে মেয়েরা যেনো বেকার না থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারে। তাঁর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে চাকরি পিছনে না ছুটে ফ্রিল্যান্সিং জগতে আরও বেশি আগ্রহী হওয়া প্রয়োজন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা আক্তার আখিঁ, ইউজিডিপির প্রশিক্ষক ফয়েজ আহমেদ, সহ-প্রশিক্ষক রানা মাহমুদ প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital