বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মানবাধিকার কর্মী রবিউল আউয়াল রবি’র বাবার দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৪৯ পিএম
মতলব উত্তরে মানবাধিকার কর্মী রবিউল আউয়াল রবি’র বাবার দাফন

মতলব উত্তর ব্যুরো : জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর মতলব উত্তর উপজেলা শাখার রিপোর্ট ও প্রতিবেদন বিষয়ক সম্পাদক মো. রবিউল আউয়াল (রবি) এর পিতা মো. নুরুল ইসলাম মোল্লা (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় ইন্তেকাল করেন। বুধবার সকাল ৯ ঘটিকায় ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা মেডিকেল ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা ১০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ও তৃতীয় জানাজা বুধবার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার পাঁচআনি গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক কর্মচারী ও সাবেক সহ সভাপতি, ঢামেকহা ছিলেন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন বলে নিজ কর্মস্থল ও গ্রামের মানুষ ব্যক্ত করেন।

এ সময় বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান রবিউল আউয়াল রবি। মরহুমের কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজের বন্ধু-বান্ধব, গুনগ্রাহী, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও এলাকার সকল শ্রেণি পেশার মানুষ জানাজায় উপস্থিত হন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital