বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৫৮ পিএম
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ
মাসুদ হোসেন : হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ কাজী নাছিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ বিল্লাল হোসেন মজুমদার, মোঃ কামাল হাজী, নিশাদ মজুমদার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, আইসিটি বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল শাহীন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নূর মোহাম্মদ, ফিল্যান্স ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।
ওই সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। আগামী দুই বছর তোমাদের কষ্ট করতে হবে তবেই তোমরা সফল হবে। তোমাদের জন্য শুভ কামনা রইলো। এরপর ২০২১- ২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীসহ কলেজ শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা। শুভ হোক ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভবিষ্যৎ এই প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ কামাল হাজীর ব্যক্তিগত পক্ষ থেকে সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিনজন জিপিএ-৫ শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোঃ শাহালম হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এস এম লেয়াকত, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাছুমা বেগমসহ কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সমাজসেবক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।