মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জমি দখলের পাঁয়তারা, হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ২:৪৫ পিএম
মতলব উত্তরে জমি দখলের পাঁয়তারা, হুমকি

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামিয়া মার্কেট (নতুন বাজার) সংলগ্ন এলাকায় সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক ভূমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মতলব উত্তর থানার অভিযোগ দায়ের করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ছাদেক আলী মোল্লা অভিযোগ করেন, গিয়াস উদ্দিন মল্লিক আমাকে ও আমার পরিবারের লোকজকে পথে ঘাটে সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর, অপমান-অপদস্ত, প্রাণনাশসহ এলাকা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এতে ছাদেক আলী মোল্লা ও তার পক্ষের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ সদস্যরা তাদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

মামলার অভিযোগ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলাধীন ১৩২নং রামদাশপুর মৌজার এলএ কেস নং ৬৯/৮২-৮৩ এর ১১৫৪ নং দাগের রোয়েদাদ পর্যালোচনা করে দেখা যায় যে, খতিয়ান নং ২৭২, দাগ নং ১১৫৪, নাল ভূমির ৩৩ শতক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। এ জমির ক্ষতিপুরণ গ্রহণ করেন মোসাম্মৎ জিন্নতেন নেছা। জিন্নতেন নেছার মালিকানাধীন এ জমি’সহ পার্শ্ববতী জমি ছাদেক আলী মোল্লা ক্রয় করে। পাউবো’র অধগ্রহণকৃত জমির ব্যবহৃত বাকী জমি ছাদেক আলী মোল্লা দখল করে মাছ চাষ করে আসছিল। রামদাশপুর গ্রামের গিয়াস উদ্দিন মল্লিক তার সঙ্গীয়রা সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে দখলের পাঁয়তারা করে আসছে। পূর্বপরিকল্পিতভাবে ওই ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। স্থানীয়দের সহায়তায় বাধার মুখে তাদের দখলচেষ্টা ব্যর্থ হয়।

ইসলামিয়া মার্কেট (নতুন বাজার) পরিচালনা কমিটি, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ দখল কাজে বাঁধা দিলে তাদেরকেও গিয়াস উদ্দিন মল্লিক অপমান অপধস্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

Model Hospital

ছাদেক আলী মোল্লা জানান, ২৭২নং খতিয়ানের ১১৫২, ১১৫৩ ও ১১৫৪ দাগের ৮২ শতক জমির আমি ক্রয় সূত্রে মালিক ও দখলদার। গিয়াস উদ্দিন মল্লিক এ খতিয়ানের কেউ হননা। এমনকি এ খতিয়ানের কোন সম্পত্তি ক্রয়ও করেনি। তিনি জোরপূর্বক আমার জমি ও আমার লপ্তপ্রয়স্তি জমি দখলের দেয়া করে আসছে।

ছাদেক আলী মোল্লার ছেলে সোলাইমান মোল্লা বলেন, আমরা প্রবাসে থাকায় গিয়াস উদ্দিন মল্লিক আমার বাবার কাছ থেকে মৌখিকভাবে বলে মাছ চাষ করে। এ সুযোগে তিনি ডোবার মধ্যে বালু ভরাট ও ঘর তোলার চেষ্টা করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করি।

গিয়াস উদ্দিন মল্লিক বলেন, এ জায়গা আমার দখলে ছিল। এ পুকুরে আমি মাছ চাষ করেছি। তবে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।

ছাদেক আলী মোল্লা আরো অভিযোগ করেন, গিয়াস উদ্দিন মল্লিক এ বাজারের অন্তত ৫টি দোকান ভিটি অবৈধভাবে দখল করে রেখেছে। এ এলাকায় তিনি একজন দখলদার হিসেবে পরিচিত ব্যক্তি।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।