মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে প্রশাসন ও সুধীজনদের সম্মানে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ইফতার মাহফিল

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর সদর ও হাইমচরকে সাজাতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১২ পিএম
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর সদর ও হাইমচরকে সাজাতে হবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুরের প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁদপুরের প্রশাসন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

রোববার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমার আহ্বানে আজকের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। এখানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও উন্নত চাঁদপুর গড়ে তুলতে পারব।

তিনি আরো বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর সদর ও হাইমচরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Model Hospital

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ কামরুর হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।