মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
চাঁদপুরে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

পবিত্র রমজান মাসে পরিবেশ সচেতনতা বাড়াতে চাঁদপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ‘তারুণ্যের আলো’ নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের পেছনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রায় ১০ থেকে ১২ জন সদস্য স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীর পাড় ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। বিশেষ করে ইফতারের পর ফেলে দেওয়া বর্জ্য অপসারণে তারা উদ্যোগী হন।

সংগঠনের সদস্যরা জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলা।

সংগঠনের সভাপতি জাহিদ হাসান বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন সম্ভব। আমরা চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক।”

Model Hospital

স্থানীয়রা তরুণদের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে পরিবেশ যেমন পরিষ্কার থাকবে, তেমনি মানুষের মধ্যেও সচেতনতা বাড়বে।

‘তারুণ্যের আলো’ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।