মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম
শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় সামাজিক সংগঠন যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বাদ যোহর বড় স্টেশন এলাকার যমুনা রোড জামে মসজিদের নিকটে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। এ সময় প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা রোড স্পোর্টিং ক্লাবের সভাপতি আলহাজ্ব শামসুল হক প্রধানিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ক্লাবের সদস্য খোকা প্রধানীয়া, ইয়াকুব খান, জিয়া প্রধানীয়া, সাগর বেপারী, নজু হাওলাদার, কালু হাওলাদার, মহিউদ্দিন মোল্লা, ফরহাদ মোল্লা, শাকিল প্রধানীয়া, ওয়ার্ড বিএনপির ৪ নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ কামাল ছৈয়াল এবং বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।