মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিন চাঁদপুর ‘মিনি কক্সবাজারে পর্যটকদের ঢল’

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম
ঈদের দ্বিতীয় দিন চাঁদপুর ‘মিনি কক্সবাজারে পর্যটকদের ঢল’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের একমাত্র জনপ্রিয় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের একমাত্র জনপ্রিয় পর্যটনকেন্দ্র বড় স্টেশন এলাকা ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এখান থেকে বহুল আলোচিত ‘মিনি কক্সবাজার’ খ্যাত চাঁদপুর মোহনা এলাকায় প্রতিদিন চলছে পর্যটকদের উপচে পড়া ভিড়।

মোহনা স্টিল বডি সমিতি লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় অর্ধ শতাধিক স্টিল বডির নৌযান প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে যাত্রী পরিবহন করছে। ঈদের দিন থেকে শুরু হয়ে টানা ৭ দিন এই বিশেষ সেবা চালু থাকায় চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছেন এই অনন্য ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে।

পদ্মা-মেঘনার মিলনস্থল এই মোহনায় পৌঁছাতে প্রতিজন যাত্রীকে গুনতে হচ্ছে মাত্র ১০০ টাকা। সকাল ১০টা থেকে যাত্রা শুরু হয়ে এই টাকার বিনিময়েই পর্যটকরা বিকাল ৫টা পর্যন্ত ইচ্ছামতো সময় কাটিয়ে পুনরায় বড় স্টেশনে ফিরে আসার সুযোগ পাচ্ছেন, যা ভ্রমণকে করেছে আরও সাশ্রয়ী ও আকর্ষণীয়। অর্ধ শতাধিক অভিজ্ঞ মাঝির দক্ষ পরিচালনায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোহনায় গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা। নদীর বুকে বালুচরে গড়ে ওঠা ‘মিনি কক্সবাজারে কেউ পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে কাটাচ্ছেন আনন্দঘন সময়।

Model Hospital
শিশুদের খেলাধুলা, তরুণদের ছবি তোলা আর প্রবীণদের প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো—সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে এখানে।

মোহনা স্টিল বডি সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক স্বপন জানান
পর্যটকদের সুবিধার্থে ‘মিনি কক্সবাজার’ এলাকায় তাদের সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান, পরিচ্ছন্ন ওয়াশরুম, আরামদায়ক বসার জন্য চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসনব্যবস্থা এবং বিশ্রামের জন্য প্রয়োজনীয় নানা সুবিধা। ফলে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ সময় সেখানে অবস্থান করলেও কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে না দর্শনার্থীদের।

এছাড়াও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নজরদারিও রয়েছে জোরদার।

পর্যটকদের ভাষ্য, স্বল্প খরচে এমন মনোরম পরিবেশে ঘোরার সুযোগ খুব কমই পাওয়া যায়। অনেকেই এটিকে দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন। সব মিলিয়ে, ঈদুল ফিতরের এই বিশেষ আয়োজনে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ এখন পরিণত হয়েছে আনন্দ, ভ্রমণ ও উৎসবের এক মিলনমেলায়, যেখানে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন গল্প, নতুন নতুন স্মৃতি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।