সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পিএম
চাঁদপুর জেলা পরিষদের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে। আশা করি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সকল বিষয় বুঝে এবং সমন্বয় করে কাজ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির এই নেতা দীর্ঘ বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ২৪ এর ফেসিবাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি পুরো জেলার মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে। নিশ্চয়ই তিনি সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।

Model Hospital

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার এর সঞ্চালনায় বক্তব্য দেন নবযোগদানকৃত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।
তিনি বক্তব্য বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

আরো বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। তিনি বলেন, জেলা বিএনপির সেক্রেটারী সলিম উল্যা সেলিম আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে দেখেছি তিনি একজন আন্তরিক লোক। যোগ্য একজন ব্যাক্তিকে এই দায়িত্ব দেয়া হয়েছে। নিশ্চয়ই তিনি দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় রাখবেন। উনার সফলতা কামনা করি।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, সলিম উল্যা সেলিম বিএনপির একজন বর্ষিয়ান নেতা। রাজনৈতিক ময়দানে তাঁর অনেক ত্যাগ রয়েছে। সরকারের পক্ষ থেকে উনাকে এই দায়িত্ব দেয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিক প্রথম জেলা পরিষদে অতিথি হিসেবে আগমণ করায় জেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ এবং একই সাথে নবযোগদানকৃত প্রশাসককেও বরণ করা হয়।

চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা সহ বিভিন্ন পেশ শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।