বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ১৬শ’ বোতল ফেনসিডিল ভর্তি গাড়িসহ  মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৫:১২ পিএম
শাহরাস্তিতে ১৬শ’ বোতল ফেনসিডিল ভর্তি গাড়িসহ  মাদক কারবারি আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ফেনসিডিল ভর্তি গাড়িসহ  মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ওই সময় শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে   গাড়ি থাকা  ১৬ শত বোতল ফেন্সিডিল সহ এক মাদক  কারবারিকে আটক করতে সক্ষম হয় ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোররাতে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি পৌরসভার বানিয়াচৌঁ এলাকায় অবস্থান নেয়।
ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি  প্রাইভেটকার ( ঢাকা মেট্রো – গ-১৪-২৮৬৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে শাহরাস্তি পৌর শহরের নাওড়া এলাকা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সন্দেহাতীত ওই গাড়িটিকে ধাওয়া করে ঘুঘুশাল বান দিঘির পাড় এলাকায় গিয়ে গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।
এসময় জব্দকৃত গাড়িতে তল্লাশি চালিয়ে  পুলিশ ৮টি পেকেটে ১৬শ পিজ   ফেন্সিডিল জব্দ করে। ওই সময় পুলিশ মাদকের সঙ্গে  কারবারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়া উদ্দিন রিয়াজকে আটক করে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান জানান, অভিযান পরিচালনার সময়  রিয়াদ নামে এক পুলিশ সদস্য
আহত হন। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, সমগ্র অভিযানটি শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন, পুলিশ উপপরিদর্শক জনি কান্তি দে, মহিউদ্দিন আহমেদ, সৈকত দাস গুপ্ত, রুক

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।