বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি চলছে; চাঁদপুরে পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:২৭ পিএম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি চলছে; চাঁদপুরে পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনীতি চলছে। অথচ দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের কোন হাতে নেই। আমাদের মনে রাখতে হবে, দেশের সকল সেক্টরে উন্নতির সাথে সাথে কৃষি জমি কমে আসছে। যার ফলে কৃষি উৎপাদনও অনেক কমেছে। অপর দিকে আমদানিকৃত দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় আমাদের দেশে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে নিত্যপ্রয়োজনীয় অনেক দ্রব্যমূল্য কমে আসবে।

১৬ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে উদ্যমী নারী এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের যে মূল্যস্ফীতি, এটি আমাদানি মূল্যস্ফীতি। এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে সরকারে কিছু করার নেই। তবে সরকারের যেটা করার রয়েছে, এটি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দিয়েছে।

ড. শামসুল আলম বলেন, এদেশে বিভিন্ন সময়ে এসব সুযোগকে কাজে লাগিয়ে মজুদকারীরা দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালায়। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার দেখেছি, তার পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে এত দক্ষ সরকার আর দেখিনি।

Model Hospital

তিনি বলেন, আপনারা কারো মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুঃখ বুঝেন। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনা নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিক প্রমুখ।

আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:১৫ এম
আওয়ামী রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান শাহ আলম

শারীরিক অসুস্থতা ও মানসিক পরিস্থিতির কারণ দেখিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ।

বুধবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমকর্মীদের সাথে মুঠোফোনে বিশেষ তিনি রাজনৈতি থেকে নিজের সরে দাঁড়ানোর এই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

বার্তায় চেয়ারম্যান শাহ আলম শেখ স্পষ্ট জানিয়ে দেন, আমি আমার নিজের শারীরিক ও মানসিক সার্বিক অবস্থা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের পর থেকে দেশের কোনো রাজনৈতিক দলের সাথেই আমার আর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ আলম শেখ। ওই নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীকে ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে তৎকালে দল থেকে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি দলীয় কোনো পদ-পদবিতে আর ফিরে আসেননি।

Model Hospital

অবশেষে বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাতে রাজনৈতিক অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়ার এই ব্যক্তিগত ঘোষণা দেন তিনি।