রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের ৯ম ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পিএম
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের ৯ম ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ৯ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সদরপুর উপজেলার কারীরহাটে অবস্থিত ৩৩ নং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীসহ প্রায় ২” শতাধিক রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বাবুল, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের ব্লাড ও ডোনার বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ এবং আশার আলো মানব কল্যাণ সংগঠনের শাকিল খান।

সংগঠনের চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, পরিচালক জহুরুল ইসলাম ও উপদেষ্টা সুমন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এটি ৯ম ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Model Hospital

প্রতিষ্ঠাতা পরিচালক ফারদিন সানি বলেন, “মানুষকে রক্তদানে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যাতে কোনো প্রাণ না ঝরে, সেজন্যই আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা।

সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ফরিদপুর জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সালাম বলেন, মানুষের সেবা করাই সর্বোত্তম ইবাদত। শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানানো ও রক্তদানের বিষয়ে সচেতন করার এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মানবিক কাজে সহযোগিতা করবে।

উল্লেখ্য, “মানবতার টানে, ভয় নেই রক্তদানে” স্লোগানকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, শীতবস্ত্র ও খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এম
রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও মতলবের কৃতি সন্তান আতাউর রহমান ঢালী।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠক প্রসঙ্গে আতাউর রহমান ঢালী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎকালে দেশের চলমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

Model Hospital