শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সৌদিতে ফেরার স্বপ্ন থামল সড়কে, অ’ন্তঃ’স’ত্ত্বা স্ত্রী-সন্তানকে রেখে চলে গেলেন আল-আমিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:৫১ পিএম
সৌদিতে ফেরার স্বপ্ন থামল সড়কে, অ’ন্তঃ’স’ত্ত্বা স্ত্রী-সন্তানকে রেখে চলে গেলেন আল-আমিন

সৌদি আরবে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আল-আমিন (৩৮)। আর মাত্র তিন দিন পর বিমানে ওঠার কথা ছিল তাঁর। পরিবারের জন্য নতুন করে স্বপ্ন দেখছিলেন। কিন্তু প্রবাসে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মৌতাবাড়ি এলাকায় বাসের ধাক্কায় আল-আমিন নিহত হন। তিনি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্ত্রীকে ওষুধ কিনে দিতে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জে গিয়েছিলেন আল-আমিন। সেখান থেকে শাহরাস্তির দিকে ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Model Hospital

আল-আমিনের স্বজনেরা জানান, প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। ছুটি শেষে আবার সৌদি আরবে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী তিন দিন পর তাঁর বিমানে ওঠার কথা ছিল। কিন্তু সেই যাত্রার আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।

আল-আমিনের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাঁদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বাবাকে হারিয়ে ছোট্ট শিশুটি এখন স্বজনদের কাছে। আর পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারাল অনাগত সন্তানটি।

আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা বলছেন, প্রবাসে ফিরে পরিবারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সেই সব পরিকল্পনা থেমে গেল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাত্র তিন দিন পর সৌদি আরবে ফেরার কথা ছিল আল-আমিনের। পরিবারের মুখে হাসি ফোটাতে আবারও প্রবাসের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই যাত্রার আগেই একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। স্বামীকে হারিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবাকে হারিয়ে চার বছরের সন্তান—আর পৃথিবীতে আসার আগেই বাবাহারা হলো অনাগত সন্তান।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।