বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডীতে ননদ ও খালা শাশুড়ি কর্তৃক গৃহবধূকে নির্মম নির্যাতন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৩:০৬ পিএম
তরপুরচন্ডীতে ননদ ও খালা শাশুড়ি কর্তৃক গৃহবধূকে নির্মম নির্যাতন
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ননদ এবং খালা শাশুরির নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নার্গিস বেগম (৩০) নামের এক গৃহবধূ। ২১ মার্চ সোমবার দুপুরে ইউনিয়নের কাশিমবাজার জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ননদ ও খালা শাশুড়ি মিলে তিন সন্তানের জননী নার্গিস বেগমকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। পরে তার ডাকচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
নার্গিস বেগম পাশ্ববর্তী কল্যাণপুর ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামের হতদরিদ্র শাহ আলম হাওলাদারের মেয়ে। তার স্বামীর নাম টেলু জমাদার।
এ বিষয়ে গৃহবধূ নার্গিস বেগম জানান সোমবার সকালে তার শিশু কন্যার সাথে ননদের মেয়ে খেলা করছিলো। খেলতে গিয়ে দুই শিশু ঝগড়া হয়। এটিকে কেন্দ্র করে তার ননদ রোকসানা বেগম (রেসমি) বাঁশের লাঠি নিয়ে শিশু মেয়েকে মারতে আসে। বিষয়টি দেখতে পেয়ে তার শশুর করিম জমাদার মেয়ে রোকসানাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রোকসানা বেগম সেই লাঠি দিয়ে নার্গিস বেগমকে আঘাত করে। সাথে সাথে নার্গিস বেগম মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার খালা শাশুড়ি সাজু বেগম ও ননদ রেকসানা মিলে নার্গিস বেগমকে ব্যাপক পিটিয়ে আহত করে।
নার্গিস বেগমের ভাই সোহেল হাওলাদার জানান, এই পরিবারের লোকেরা প্রায়ই আমার বোনকে নির্যাতন করে। কয়েক বছর আগেও তাদের নির্যাতনের বিষয়ে আমরা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। ওই সময়ে সাবেক পুলিশ সুপার শামসুন্নাহার স্যার তাদেরকে ডেকে এনে সাশিয়েছিলেন। তারা বলেছিল আর কোনদিন আমার বোনকে নির্যাতন করবে না। কিন্তু শামসুন্নাহার ম্যাডাম চলে যাওয়ার পর থেকে তারা বিভিন্ন সময় আমার বোনকে নির্যাতন করছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital