শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:২৪ পিএম
মতলব উত্তরে বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সানাতের কান্দি গ্রামের মরহুম খলিল কাজীর ছেলে প্রবাসী হাসান কাজীর দোচালা টিনের ঘর সহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়।

২২ মে রবিবার সকাল আনুমানিক ১১ টায় বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রবাসীর স্ত্রী ফারজানা বেগম ও তার মা আকলিমা বেগমের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এর পর ও ঘর সহ ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সমন্বয়ক আসাদুজ্জামান বলেন, মতলব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলেও বাড়ির ভিতর আসা যাওয়ার রাস্তা না থাকার কারনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ হয় নাই।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. হাসানের মা বলেন, আমরা সদস্য সংখ্যা ৫ জন। আমার ছেলে দুই মাস পূর্বে অনেক দায় দেনা করে বিদেশে গেছে, আমার ১ টা নাতি আর ১ টা নাতনি ছোট ছোট। সংসারে আয় করার আর কোন লোক নাই, আমার ছেলের দায়- দেনা শেষ করব, না ঘর তৈরী করব, এখন আর কোন পথ খুঁজে পাই না, আপনারা দশ বাপ- ভাইয়েরা যদি আমাগো দিকে না তাকান আমারা কোথায় যাব। সরকারের কাছে আমাগো দাবি, দয়া করে আমাগো ঘরটি কইরা দেন, আর আমাগো কিছু সাহায্য সহযোগিতা কইরেন।

Model Hospital

এ ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য কাজী মোস্তাক, দুলাল মুন্সি ও মহর আলী এবং পল্লী বিদ্যুৎ এর লোকজন ও ঘটনা স্থলে আসেন।

তবে আগুন নিভাতে এসে স্থানীয় ৪ জন লোক আহত হয়। আহতরা হলেন মোঃ রাকিবুল হাসান, শাহজাহান, আশ্রাফুল ও সিফাত মোল্লা। আহত রাকিবুল হাসানকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital