শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ; আহত-১০

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২, ৪:৫২ পিএম
ফরিদগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ; আহত-১০
প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়। এক পর্যায়ে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৮ মে রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি ও পুলিশের উপস্থিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, রোববার ছাত্রলীগের দু গ্রুপের আনন্দ মিছিল নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন উভয় পক্ষের মিছিল বন্ধ করে দেয়। পুলিশি বাঁধা উপেক্ষা করে নব-গঠিত উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা বিকাল ৩টায় পৌর এলাকার চরকুমিরা রাস্তার মাথা থেকে মিছিল শুরু করে। পরে কালীর চৌরাস্তায় আসলে পুলিশি বাঁধার মুখে পড়ে এবং মিছিলটি ফরিদগঞ্জ বাজারে প্রবেশ নিষেধ করে ফিরিয়ে দেয়।
এ সময় কে বা কাহারা মিছিল থেকে পুলিশ ও নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। অন্যদিকে জেলা ছাত্রলীগ স্বাক্ষরিত পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ কেরোয়ার মোড় থেকে মিছিল শুরু করে ব্রীজের উপর আসলে পুলিশি বাঁধার মুখে পড়ে তারা চলে যায়। এ সময় বিপরিত দিক থেকে ককটেল বিস্ফোরণ ঘটালে মিছিলে থাকা নেতা-কমীরা ধাওয়া করে। এরপরই সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে একাধিক ককটেলের বিস্ফোরণ এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কেরোয়া ব্রীজের উত্তর পাড় থেকে ছাত্রলীগের একটি গ্রুপ মিছিল নিয়ে বাজারের দিকে আসার প্রতি মধ্যে পুলিশি বাঁধার মুখে পড়ে তারা চলে যায় এবং বাজার থেকে আসা একটি গ্রুপ তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করে। এতে বাজারে আসা সাধারন মানুষ আতংকিত হয়।

একই দিন সন্ধায় মাজার সংলগ্ন পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জেলা পরিষদের সাবেক দুই সদস্যসহ উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

আহতরা হলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন, সংসদ সদস্যের ১৪ নং ইউনিয়নের প্রতিনিধি রুবেল হোসেন, যুবলীগ নেতা আব্দুর রহমান মুসা ও সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও একইদিন দুপুরে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা, কড়ৈতলী, আলোনিয়াসহ বিভিন্ন ইউনিয়নে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
উপজেলা ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এমন খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা দু’পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করে। এতে মো. বাকী বিল্লাহর নেতৃত্বাধীন এক পক্ষ শনিবারের কর্মসূচি পিছিয়ে রবিবার সমাবেশ ও মিছিলের ঘোষণা দেন।
অপরদিকে স্থানীয় সাংসদ সদস্যের ঘোষিত পৌর ছাত্রলীগ কমিটির সভাপতি আলী নেওয়াজের নেতৃত্বাধীন কমিটি ঈদ পুনর্মিলনীর ঘোষণা দেন। খবর শুনে পুনরায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুটি কর্মসূচি বন্ধের চেষ্টা করেন। এতে সকাল থেকে পৌর বাজারের বিভিন্ন প্রবেশমুখে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
রোববার ফরিদগঞ্জ সাপ্তহিক বাজারের দিন, ফলে বাজারে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। সংঘর্ষের মধ্যে পড়ে পথচারীরা আতংকে ও জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটোছুটি করেন এতে কয়েকজন আহত হন। মুহূর্তে গলি ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের আনন্দ মিছিলকে কেন্দ্র করে ফরিদগঞ্জ বাসির জানমালের ক্ষতির আশংকায় আমরা ফরিদগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় কোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দু-গ্রুপের মধ্যে হামলায় কোন লিখিত অভিযোগ দেয়নি, কারো অভিযোগ ফেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব ।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।