সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৬:৫৬ পিএম
ফরিদগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মনির হোসেনকে পুলিশ আটক করেছে। ১০ জুন শুক্রবার বিকেলে শিক্ষার্থীকে কোর্টে প্রেরণ ও ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়। এরপর, চাঁদপুর জেনারেল হাসপাতালে মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে। ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার রূপসা (দঃ) ইউনিয়নের কাউনিয়া (পঃ) গ্রামে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৯ই জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এতে, তার শিক্ষার্থী কন্যাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মনির হোসেন (২৬) পাশর্^বর্তী বাড়ির মোহাম্মদ মোস্তফার ছেলে।

মনির হোসেন রমজান মাসের মাঝামাঝি সময়ে প্রবাস থেকে বাড়ি আসেন। এর কয়েকদিন পর শিক্ষার্থীর সঙ্গে মনির হোসেনের সাক্ষাত ও কথা হয়। তারা মুঠোফোন নম্বর বিনিময় করেন। এরপর, বিভিন্ন সময়ে তাদের মধ্যে কথা হতো। এর এক পর্যায়ে ৮ই জুন রাতে পার্শ্ববর্তী ঈদগাহ মাঠের পাশের মক্তব ঘরে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উলে।লখ করা হয়েছে।

এদিকে, পুলিশি হেফাজতে থেকে ধর্ষণের শিকার শিক্ষার্থী দাবী করেন তাকে ভিন্ন দুইদিনে দুইবার ধর্ষণ করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত মনির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওর সঙ্গে কোনোদিন রাতে কথা হয়নি ও ধর্ষণের ঘটনা ঘটেনি। এক প্রশ্নের উত্তরে বলেন, চার/পাঁচদিন দিনের বেলায় কথা হয়েছে।

Model Hospital

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোর্শেদ আলম পাটোয়ারী সংবাদকর্মীদের জানান, ৮ জুন রাতে ওই শিক্ষার্থীর পিতা জানিয়েছেন, ওইদিন সন্ধ্যার পর হতে তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না। কারো সাথে পালিয়েছে না কোনো আত্মীয়ের বাড়িতে গেছে তা তিনি জানেন না। তবে অভিযুক্ত মনিরের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানান। পরদিন সকালে জানতে পারেন, তার মেয়ে ধর্ষনের শিকার হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণে অভিযুক্তকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার শিকার শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”