রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আজ চাঁদপুরে জাতীয় পার্টির সন্মেলনে আসছেন ১ ডজন এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:০৩ পিএম
আজ চাঁদপুরে জাতীয় পার্টির সন্মেলনে আসছেন ১ ডজন এমপি

গোলাম মোস্তফা : দীর্ঘ ১ যুগ আজ ১১ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সন্মেলন।
সকাল ১০ টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্মেলনের শুভ উদ্বোধন করবেন জাতীয় পাটির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

উক্ত সন্মলনে প্রধান বক্তার বক্তব্যে রাখবেন জাতীয় পাটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পাটির কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ব্যারিস্টার শামিমুল হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডঃ রেজাউল ইসলাম ভুইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, আলমগীর শিকদার লোটন, শেরিফা কাদের এমপি, নাজমা আক্তার এমপি।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জাতীয় পাটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।

এদিকে গতকাল ১০ জুন শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্থ জেলা জাতীয় পাটির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে জাতীয় পাটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Model Hospital
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া

উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব এমরান হোসেন মিয়া আজকের সন্মেলন সফল করার জন্য চাঁদপুর বাসীর সহযোগিতা চান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই সন্মলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পাটি নতুন দিগন্তের সূচনা করবে। আগামীতে চাঁদপুরে জাতীয় পাটি কে একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে। এজন্য জাতীয় পাটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সন্মেলনে উপস্থিত হয়ে সন্মেলন সফল করার আহবান জানান।

সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখায়  সম্মাননা পেলেন প্রভাতের জুয়েল হাজী

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম
সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখায়  সম্মাননা পেলেন প্রভাতের জুয়েল হাজী
যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবস অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে জুয়েল হাজীর হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ কপিল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম, এ এইচ এম আলাউদ্দিন আশরাফ, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হুমায়ুন কবীরের স্বাগত বক্তব্যে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে মোঃ জুয়েল হাজীকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননা প্রাপ্তিতে প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি যুবসমাজকে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
সম্মাননা পেয়ে জুয়েল হাজী বলেন, সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের ও গর্বের এক বিশেষ অনুভূতি। এই স্বীকৃতি শুধু আমার একা অর্জন নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতি এক অনুপ্রেরণার নাম। প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সকল সদস্য ও আমার শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় আমার এই অর্জন। সেই সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই সম্মান আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করতে, মানুষের পাশে থাকতে এবং নিজের দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে উৎসাহিত করবে। আমি বিশ্বাস করি, প্রকৃত সম্মান তখনই সার্থক হয়, যখন তা মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগায়।