সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহতলী জোবাইদা বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:২৮ পিএম
শাহতলী জোবাইদা বালিকা উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১২জুন (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যিমক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যিমক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, বিদায় বেলা কাঁদতে নেই, হাসতে হবে। বিদায় মানে উচ্চ শিক্ষার সিঁড়িতে উঠা। তোমাদের গত ২ বছর করোনার কারনে লেখাপড়া কিছুটা সমস্যা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির প্রচেষ্টায় মহামারিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এখন আর নকলের যুগ নেই। তাই তোমাদের যা কিছু তোমাদের পরীক্ষার খাতায় লিখবে তা তোমাদের নিজ থেকেই লিখতে হবে। তোমরা শিক্ষকদের সম্মান করবে, আমরা এখনও আমাদের শিক্ষকদের দেখলে পায়ে ধরে সালাম করি। এ বিদ্যালয়ের শিক্ষাথীরা অনেক ভালো। তোমাদের ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, তোমরা এখান থেকে পাস করার পর তোমাদের পাসের জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এ স্কুলের মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে। তোমাদের ভাগ্যবান তোমরা একজন শিক্ষাবান্ধব মন্ত্রী পেয়েছ। তিনি হলেন আমাদের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তিনি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করেছেন। তোমাদেরকেই আগামীতে দেশ পরিচালনার কাজে অংশগ্রহন করতে হবে। আর এজন্য ভালোভাবে পড়াশুনার কোন বিকল্প নেই।

Model Hospital

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, ১৯৪৮ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসইন রুশদী। তিনি মেয়েদের জন্য এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠানটি একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে একদিন রুপান্তরিত হবে।

তিনি বলেন, এ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন খুবই গুরুত্বপূর্ন ছিল। ভবন সংকটের কারনে তোমরা অনেক কষ্ট করে আগে পড়াশুনা করেছ। আমাদের বিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমরা ৪তলা বিশিষ্ট এ একাডেমিক ভবনটি পেয়েছি। এছাড়াও শাহতলী জিলানী চিশতী কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। এ ভবনটি করতে এলাকাবাসী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই সহযোগিতা করেছেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরে বলেন, এ বিদ্যালয় ও এ বিদ্যালয়ের ভবন তোমাদের সম্পদ। এটি তোমাদেরকেই যত্ন করে রাখতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাওয়ার সময় তদারকির জন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যাম্পাসে কোন সমস্যা হলে আমাকে তাৎক্ষনিক জানাবে। আমি ব্যবস্থা নিব। তোমরা পরীক্ষায় যেগুলো পারবে, সেগুলো আগে লিখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস করবে। আমি চাই তোমরা ভালো রেজাল্ট করবে। এ প্রতিষ্ঠানটিকে মডেল প্রতিষ্ঠানে রুপান্তরিত করবে। যারা মেধাবী তারা কেউই বেকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর যে উন্নয়ন করছে, তা ইতিহাস হয়ে থাকবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসেন। এ প্রতিষ্ঠানটি যুগে যুগে সাফল্যের সাথে চলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের নেতৃত্বে বিদ্যালয়ে পড়াশুনা অনেক উন্নতি হয়েছে, শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। আজকের প্রধান অতিথি শিক্ষা অফিসার কামাল সাহেব খুব দক্ষ একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠান ও শিক্ষাবান্ধব। তিনি তার রুটিন দায়িত্ব্রে বাহিরেও অনেক শিক্ষার বিস্তারের লক্ষে নিরলসভাবে কাজ করছেন। তিনি আইটি তে দক্ষ একজন শিক্ষা অফিসার।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজে অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, শাহতলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন আজম, মহিলা ইউপি মেম্বার মিসেস ফিরোজা বেগম । বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়শা আক্তার,এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার,দশম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া লাবন্য ইভা প্রমুখ ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ, সহকারি শিক্ষিকা মানছূড়া আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সগহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দকে উপহার প্রদান করেন এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।

এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার এর নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের জমিদাতা মোসাম্মদ হোসনেয়ারা বেগমকে উপহার প্রদান করেন বিদ্যালয়ের পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার