শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা ভূমি অফির্সাস কল্যাণ সমিতির সভাপতি হাবিব, সম্পাদক মনির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:৩২ পিএম
শাহরাস্তি উপজেলা ভূমি অফির্সাস কল্যাণ সমিতির সভাপতি হাবিব, সম্পাদক মনির
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি পৌরসভা ভূমি অফিসে ১২ জুন রবিবার বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শাহরাস্তি উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই অনুষ্ঠানের মাধ্যমে শাহরাস্তি উপজেলা ভূমি অফির্সাস কল্যাণ সমিতির উপস্থিত সকল সদস্যের সর্ব্ব সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ হাবিব উল্লাহ পাটোয়ারী ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মনির হোসেনকে নির্বাচিত করা হয়।
একই সভায় সহ-সভাপতি হিসেবে মোঃ সফিকুর রহমান,  সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হিসেবে মোঃ জামশেদ আলম পাটোয়ারী, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাহাদাত হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।
এ সময় বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানসহ উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চাঁদপুর জেলা শাখার সম্মানিত সাবেক  সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম চৌধুরী অসুস্থ থাকায় তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital