শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ছেংগারচর পৌর আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২, ২:৪০ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ছেংগারচর পৌর আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মতলব উত্তর ব্যুরো : আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পক্ষ থেকে উপজেলার ছেংগারচর পৌরসভায় পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) বিকেল সন্ধ্যার সময় উপজেলার ছেংগারচর বাজার থানা রোড সংলঘ্ন পৌর যুবলীগ কার্যালয়ে বিক্ষোপ মিছিল পূর্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিকলীগ নেতা মো. শামীম প্রধান, ছেংগারচর ডিগ্রি কলেজের ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা মো. বোরহান চৌধুরী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আ’লীগ নেতা মো. খোকন প্রধান, পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির প্রধান, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আ. মোতালেব সরকার, সাবেক কাউন্সিলর সালাম খান, পৌর আ’লীগ নেতা চাঁন মিয়া সরকার, দিদার মোল্লা, নূরে আলম ঢালী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন খান, পৌর যুবলীগ নেতা মো. মিলন খান, বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন চৌধুরী, ৩নং ওয়ার্ড আ’লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ বিল্লাল হোসেন মিঝি, ইদ্রিস আলী, ইসমাইল হোসেন, আবুল বাশার,মোঃ মানিক বেপারী, মোঃ মঞ্জুর ঢালী, কাউছার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জনি সরকার, মোঃ আল-আমিন, পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী, মোহনপুর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর কবিরাজ, শ্রমিকলীগ নেতা কবির সরকার, আমিন মিয়াজী, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা শান্ত বকাউল শাকিল বকাউল, মাসুম খান’সহ ছেংগারচর পৌর আ’লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Model Hospital

এরপর পৌর যুবলীগ কার্যালয় হইতে নেতাকর্মীদের সমন্নয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড করছে। দেশকে এগিয়ে নিতে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাকে নিয়ে কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির নেতৃত্বে মতলবে বিএনপি জামাতমুক্ত করবো।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় ছাত্রদলের নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং তার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় সারাদেশের ন্যায় মতলব উত্তরের ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের উদ্যোগে উপজেলার ছেংগারচর পৌরসভায় পৌর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital