শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাপা নেতৃবৃন্দের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৪:৩৭ পিএম
মতলব উত্তরে জাপা নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরোঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়ার সাথে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা জাপার নেতৃবৃন্দ মতবিনিময় করছেন। গত ১২ জুন মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আলহাজ্ব এমরান হোসেন মিয়ার বাড়িতে এ মতবিনিময় বিনিময় অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজীর উদ্যোগে এ মতবিনিময় আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
আরো উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বোরহান উদ্দিন মোল্লা, মতলব উত্তর উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী, মতলব দক্ষিণ জাপার সভাপতি ডিএম আলাউদ্দিন, ছেঙ্গারচর পৌর জাপার সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল করিম গাজী, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রধান, ছেঙ্গারচর পৌর জাপা নেতা আবুল কালাম আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আলহাজ্ব এমরান হোসেন মিয়া বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। দল সুসংগঠিত ছিল বিধায় তা সম্ভব হয়েছে। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ভাই জিএম কাদের পার্টির চেয়ারম্যান হয়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন। তার হাতকে শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
আলহাজ্ব এমরান হোসেন মিয়া আরো বলেন, জাতীয় পাটিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তৃমূলের সকল নেতাকর্মী একনিষ্ঠ ভাবে দলের জন্য কাজ করলে আগামীতে এ অঞ্চলের প্রতিটি কর্মক্ষেত্রে সফলতা আসবে। জাতীয় পাটির ছোঁয়ায় এ উপজেলার অনেক নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অনেকে উচ্চ আসনে বসার সুযোগ পেয়েছে কিন্তু তারা দলের জন্য কিছু করেননি। শেষে ক্ষমতার লোভে দল ছাড়তে কুন্ঠাবোধও করেননি তারা। এসব নেতার জন্য জাতীয় পাটির তৃণমূল নেতাকর্মীরা মূল্যায়ণ পায়নি। এবার দল সুসংগঠিত করার সময় এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital