বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২, ৫:১৩ পিএম
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মতলব উত্তর ব্যুরোঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সকাল ১০টায় চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
এই প্রথমবারের মতো এসইএল মডেল একাডেমি থেকে ১৯জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, এসইএল মডেল একাডেমির সহকারী শিক্ষক মো. শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, এসইএল মডেল একাডেমির সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন, মো. হানজালা, নাজমুন্নাহার, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, ইমাম আজিজ, মো. বেলাল হোসেন, হিসাব বিজ্ঞানের শিক্ষক জমির সরকার, সারমিন আক্তার, মাকসুদা আক্তার, মরিয়ম আক্তার, রেখা আক্তার, হাফেজ মুদাচ্ছির’সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়া ও শিক্ষার্থীদের মধ্যে উপহার তুলে দেয়া হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু শিক্ষাই নয় এসইএল মডেল একাডেমি হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।
এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এ দেশ ও জাতির ভবিষৎ, তাই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে।

 

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital