শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১১:৩৬ এম
জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মিজানুর রহমান

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এণ্ড কলেজ গভর্নিংবডি সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলো- সদস্য সচিব অধ্যক্ষ আলী হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য- আলহাজ্ব রফিকুল আলম জজ, দাতা সদস্য- মো. ফেরাদউস আলম প্রধান, অভিভাবক সদস্য (কলেজ শাখা) আইয়ুব আলী ও মো. অলি উল্লাহ মোল্লা, অভিভাবক সদস্য (স্কুল শাখা) মো. দুলাল হোসেন, মো. আলাউদ্দিন ফকির, মহিলা অভিভারব সদস্য (সংরক্ষিত) রেহেনা আক্তার, শিক্ষক প্রতিনিধি- মো. গোলাম সারওয়ার, মাওলানা আলী আহমদ, মালা রাণী বর্মন।
অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান বলেন, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু আমি সকলের সহযোগীতা ও পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করব। আশপাশের এলাকার সকল ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষার ব্যাপারে আরো অগ্রসর হতে কাজ করব।
তিনি বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং কুমিল্লা বোর্ডের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital