বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জি. জামাল হোসেন মনোনীত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৫:৫৪ পিএম
বঙ্গবন্ধুর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জি. জামাল হোসেন মনোনীত

মতলব উত্তরঃ বঙ্গবন্ধুর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান ইঞ্জি. জামাল হোসেন নাহিদ।
বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সংগঠন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার লক্ষ্যে ইঞ্জি. জামাল হোসেন নাহিদকে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় নিবাহী কমিটি) পদে মনোনীত করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জি. জামাল হোসেন নাহিদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এসএ মালেক সাধারণ সম্পাদক আ.ব.ম. ফারুক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী আবদুর রব ভূঁইয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইঞ্জি. জামাল হোসেন নাহিদ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কৃতিসন্তান। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত।

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital