শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ১০:৫৬ এম
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

এস এম ইকবাল: চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ঢাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।

১৫ জুন বুধবার সকালে উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের পশ্চিম ইউনিয়নে কাওনিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান ওই এলাকার মিন্নত আলী বেপারী বাড়ীর হাছান আলী বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে জিয়া গাছের শুকনো ঢাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যায়, এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহত জিয়ার ছোট ভাই ফয়েজ আহমেদ জানান, গত তিন বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। তিনি আরো জানায়, আমরা ৬ ভাই ৩ বোনের মধ্যে জিয়া তৃতীয়। এদিকে পরিবারের পক্ষ থেকে এডিএম কোর্টের মাধ্যমে আবেদন করে দাপন কাজ সম্পন্ন করেছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উল্লেখিত বিষয়ে অবগত হয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং পরিবারের পক্ষ থেকে কোর্টের মাধ্যমে আবেদন করে তার লাশ দাপন সম্পন্ন করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital