শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৩৮ পিএম
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

মতলব উত্তর ব্যুরো: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হক পাটোয়ারী।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. আক্তারুজ্জামান, নাসির উদ্দীন মাষ্টার, মনির হোসেন, আহম্মদ উল্যাহ সরকার, মো. হোসেন শিকদার, আবদুর রহমান, আ. হাকিম, নুরুল আমিন, ক্ষার্থী, তানজিলা জান্নাতী, রিমু আক্তার, নাদিয়া আক্তার, মোহমেনা বিনতে মামুন, খুশি আক্তার, আমেনা হোসেন মিনা, মেহজাবিন বিনতে মামুন প্রমু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাহাবুল হক সরকার, সানা উল্লাহ মামুন, অলি আহাম্মদ প্রধান, খোরশেদ সরদার, স্বপন প্রধান, হালিমা বেগম।

Model Hospital

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা মো. কামাল উদ্দির। উল্লেখ্য এ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় মোট ৩৯ জন ছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital