বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০:৫৫ এম
ফরিদগঞ্জে অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীর আত্মহত্যা

এস এম ইকবাল: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া অষ্টম শ্রেনীর ২ শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৬ জুন রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জমাদার বাড়ির আবুল বাশারের ছোট মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রী হাবিবা আক্তার(১৬) ঘরের আড়াঁর সাথে ওড়ঁনা পেঁচিয়ে আত্মহত্যা করে। হাবিবা ধানুয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী।
পরিবারের লোকজন জানান, রাতে বড় বোনের সাথে মোবাইল ফোনে কথা বলে ঘুমাতে যায়। এরপর রাতে তার বড় ভাবী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখে হাবিবা ঘরের আড়াঁর সাথে ঝুলে আছে। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর আগেই তার শরীর নিথর হয়ে যায়। হাবিবার আত্মহত্যার ঘটনা স্থানীয়রা রহস্য জনক বলে মনে করছেন।
আত্মহত্যার সংবাদে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরন করেন।
একইদিন সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা ইউসুফ জমাদার বাড়ির আলমগীর হোসেনের ছেলে মানুরী ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মো. সিয়াম হোসেন (১৫) বাবার সাথে অভিমান করে ঈদুরের ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে পাশ^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন সিয়ামের লাশ বাড়িতে নিয়ে আশে।
বিষ পানে আত্মহত্যার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে হাবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এবং সুবিদপুর পূর্ব ইউনিয়নে দুই শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদে আমরা মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছি এবং আত্মহত্যারর ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital