শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে সম্পত্তি দখলের চেষ্টায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ৪:২৫ পিএম
সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে সম্পত্তি দখলের চেষ্টায় মামলা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের দু’বারের নির্বাচিত সাবেক ইউ‌পি চেয়ারম‌্যান স্বপন মাহমু‌দের বিরু‌দ্ধে জামাল কাজীর ক্রয়কৃত সম্পত্তি দখ‌লের চেষ্টায় চাঁদপুর সদর থানায় মডেল থানায় মামলা দ‌য়ের ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী প‌রিবার।

জানা যায় সদর উপ‌জেলার শাহ‌মোহাম্মদপুর ইউ‌নিয়‌নের বিম‌লেরগাঁও এলাকায় জামাল খা‌নের ক্রয়সূত্রে মালিকীয় (‌দোকানসহ) সম্পত্তি মাপার জন্য সার্ভেয়ার গিয়ে সীমানা নির্ধারণ করার চেষ্টা করে। এসময় কোনো কাগজ পত্র ছাড়াই এবং কোনো ধরনের মালিকানা কোনো হিস্যা না থাকা সত্ত্বেও উক্ত ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে দু’থেকে তিন শতাধিক লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলোপাথাড়ি হামলা চালিয়ে  জামাল কাজীর ক্রয়কৃত সম্পত্তির সকল সীমানা পীলার ও ভাড়াটিয়া কতৃক পরিচালিত ফার্নিচার দোকানে হামলা চালায় এবং সম্পত্তিতে থাকা সম্পত্তির সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়।

শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা জামাল কাজীর নিকটস্বজনদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে    চেয়ারম‌্যানসহ তার লোকজন জ‌মি মাপ‌তে বাঁধা দেয়। তার দোকা‌নের সাইন‌বোর্ড তুলে ভে‌ঙ্গে ফেলে দেয়। এসময় বাঁধা দি‌তে গে‌লে চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাত লোকজন জামাল কাজীকে কিল ঘু‌সি ও লা‌থি মে‌য়ে আহত ক‌রে। হামলার সময় চেয়ারম‌্যা‌নের সাথে থাকা অজ্ঞাতনামা লোকজন প্রাণে জামাল কাজী কে সম্পত্তির কাছে আবার আসলে মেরে ফেলার হুম‌কি দেয় । পরে নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে জামাল কাজী গংরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে এসে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে গতকাল ১৯ জুন রোববার  দুপুরে।

এদিকে  সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি গত ২ জুন উক্ত দলটি সম্পত্তিতে থাকা ঘরের বিদ্যুৎ সংযোগের প্রায় দুই কয়েল তাঁরসহ মিটার ও আর্থিং লাইনটি রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ও একটি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Model Hospital
এ ঘটনার পর জামাল কাজীর ভাই মোঃ স‌ফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জুন ঘটনার সদর ম‌ডেল থানায় মামলা দা‌য়ের (মামলা নং ৬৩ তা‌রিখ-১৯/৬/২০২২ইং) ক‌রেন।
উল্লেখিত বিষয়ে অনতিবিলম্বে দুষ্কৃতকারী এবং হামলা কারীদের বিচার দাবী করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital