বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হুমায়ুন কবিরের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৪:০৯ পিএম
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হুমায়ুন কবিরের মতবিনিময় সভা

মোঃ রাছেল : কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হুমায়ুন কবির মিয়াজীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

সোমবার সুবিদপুর মিয়াজীর বাড়ী সংলগ্ন এমিতখানার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল মোতালেব। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী হুমায়ুন কবির মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, প্রচার সম্পাদক জি কে আলমগীর মজুমদার, নির্বাহী সদস্য আবুল খায়ের মজুমদার। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, ডাঃ এনামুল হক মিন্টু ও আইয়ুব আলী মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন সিকদার, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মিয়াজী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস্ মিঠু। এছাড়া ও বক্তব্য রাখেন, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সভায় আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে হুমায়ুন কবির মিয়াজীকে সর্বসম্মাত ভাবে সমর্থন জানানো হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital