বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে এটি আহমেদ হোসাইন রুশদী’র মৃত্যুবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৪:১৩ পিএম
শাহতলীতে এটি আহমেদ হোসাইন রুশদী’র মৃত্যুবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০জুন (সোমবার) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রানকৃষ্ণ দেবনাথ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রানকৃষ্ণ দেবনাথ বক্তব্যে বলেন, আজ আমি গর্বিত যে, একজন মহান শিক্ষাবিদ এর মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠানে আসতে পেরেছি। এ এলাকাসহ দেশে বিভিন্নস্থানে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব। এই প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, ততদিন মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। ১৯৭০ সালে বেসরকারি কলেজ হিসেবে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি। এটি সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ। তখন এ জেলায় হাতে গোনা অল্প কয়েকটি কলেজ ছিল। তিনি ছিলেন সুদূর প্রসারী একজন শিক্ষাবান্ধব চিন্তাবিদ। তিনি এ জেলা ছাড়াও অন্যান্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমি মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়েছি এবং চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের চলতি দায়িত্ব পালন করছি। যতদিন দায়িত্ব থাকবে, যেন যেন মানুষের সেবা করতে পারি। আমার দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি সে জন্য দোয়া করবেন।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈরী আবহাওয়ার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেনি। আজ এ কলেজের প্রতিষ্ঠাতা মরহুম রুশদী সাহেবের ৪৭ তম মৃত্যুবার্ষিকী। প্রতিবছর ওনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করে দোয়া ও মিলাদ এর আয়োজন করে। অত্র অঞ্চলের প্রতিষ্ঠান গুলোতে আজ বহুতল (৪তলা) ভবন নির্মাণ করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর কারনে এ এলাকা আজ শিক্ষার আলোয় আলোকিত।

আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র শাহতলী কামিল মাদরাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন। তার অবদানের কারনেই আজ শাহতলী একটি কামিল মাদরাসা হয়েছে। রুশদী সাহেব নিজেই ইতিহাস। তিনি নিজের নামে কোন প্রতিষ্ঠান করেননি। দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে।

তিনি বলেন, রুশদী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে নান্দনিক ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। আমরা এ ভবনগুলো করতে পেরেছি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায়। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির এমপি’র প্রতি।

গতকাল শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো:হারুন অর রশিদ,শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াসিন মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, মরহুমের ছেলে ব্যবসায়ী মো: আবুল কালাম রুশদী,মরহুমের ছোট ছেলে বিশিষ্ট রাজনীতিবিদ মো: আবুল হাশেম রুশদী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইস, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সামিমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন নাহার বেগম মুক্তা, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলনা এএনএম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, শাহতলী কামিল মাদারাসার, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সরকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ, সহকারি শিক্ষক মানছূড়া আক্তার, মামুন হোসাইন, মধ্য সাহতলী ক কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিক কারী,মহিলা মেম্বার ফিরোজা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো: রুবেল কারী, জিলানী চিশতী কলেজের সহকারি শিক্ষক শরীরচর্চা হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, শাহতলী কামিল মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরিফ খান, অফিস সহকারী মো: রিয়াদ মিজিসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী,গন্যমান্যব্যক্তিবর্গ,সুধীজন,গভনিং বডি , ম্যানেজিং কমিটি,অভিভাবক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মসূচীর শুরুতে শাহতলী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতম শেষে মরহুমের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন, শাহতলী কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital