শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জাতীয় যুব সংহতিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করতে হবে; ফজলুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ৪:৩১ পিএম
জাতীয় যুব সংহতিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করতে হবে; ফজলুল হক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কৃতি সন্তান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক ফজলু বলেছেন, চাঁদপুরের যুব সমাজকে ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয় যুব সংহতি কে শক্তিশালী যুব সংগঠনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পাটির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এরশাদ জাতীয় যুব সংহতি কে প্রতিষ্ঠা করেছেন জাতীয় পাটির ভ্যানগার্ড হিসেবে কাজ করার জন্য। অতএব প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পাটি সেই ভ্যানগার্ডের ভুমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, আজকে দেশের যুব সমাজ দিশেহারা, প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের পরও আজ যুবকদের কোনো কর্মসংস্থান না হওয়ায় বেকার জীবন পার করছেন, ফলে যুব সমাজ বেকারত্বের কারণে দেশে নানা অর্পকমে জড়িয়ে পড়ছেন, ফলে যুব সমাজ আজ দিশেহারা, তাই দেশের যুব সমাজকে বেকার রেখে কোনো দিনেও দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য ও আগামী নির্বাচনে জাতীয় পাটিকে বিজয় অর্জনের জন্য জাতীয় পাটির ভ্যানগার্ডের ভুমিকায় জাতীয় যুব সংহতি তৈরি করতে যুব সমাজ ঐক্যবদ্ধ করার কাজটি চাঁদপুর থেকে শুরু করার আহবান জানান।

Model Hospital

ফজলুল হক ফজলু জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির গঠিত সাংগঠনিক টিম চাঁদপুর সফরকালে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সন্মেলন প্রস্তুতি এবং কমিটি গঠন সংক্রান্ত এ সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক টীমের সদস্য ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য, চাঁদপুরের কৃতি সন্তান অ্যাডঃ মাইনুদ্দিন মাইনু, আবুল কালাম আজাদ টুলু, জিয়াউর রহমান বিপুল ও সালাউদ্দিন আহমেদ।

এসময় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জাতীয় পাটি চাঁদপুর পৌর শাখার যুগ্ম গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জাতীয় যুব সংহতি আহবায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা (নিঝুম পাটোয়ারী), জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রাজা, সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন গাজী, জেলা যুব সংহতির সদস্য মনির হোসেন মীর, জাকারিয়া হান্নান, মনির হোসেন, মাসুদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক ইসমাইল হোসেন মাঝী, পৌর জাতীয় যুব সংহতি আহবায়ক মোঃ হারুন গাজী, শহর যুব সংহতির নেতা ফারুক গাজী, হাজীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির মোঃ আলাউদ্দিন চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম
প্রথমবারের আয়োজনেই সাড়া, হাজীগঞ্জের ৬ কিলোমিটার মিনি ম্যারাথনে ৭৫৬ প্রতিযোগী

শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার মিনি ম্যারাথন-২০২৬। ‘সুস্থতার জন্য দৌড়’ স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ৭৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড ও বদরপুর মোড় ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ৬ কিলোমিটারের এ দৌড়।
বয়সভিত্তিক চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে সড়কের বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন দর্শনার্থীরাও।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই এ আয়োজনের প্রধান লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মিজানুর রহমান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসাইন এ আয়োজনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও হাজীগঞ্জ থানা পুলিশ।

Model Hospital

দৌড় শেষে চারটি ক্যাটাগরির প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গ্রুপ থেকে আরও ২০ জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিযোগীরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরও বৃহৎ পরিসরে মিনি ম্যারাথনের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে হাজীগঞ্জে খেলাধুলার চর্চা বাড়ার পাশাপাশি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।