শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগামী কয়েক বছরের মধ্যে প্রগতিশীল ও উন্নত সমাজ গড়ে উঠবে; ড. মহীউদ্দীন খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৩:৪৮ পিএম
আগামী কয়েক বছরের মধ্যে প্রগতিশীল ও উন্নত সমাজ গড়ে উঠবে; ড. মহীউদ্দীন খান

মোঃ রাছেল : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর নেওয়াবিশেষ উদ্যোগ সমূহ সঠিক এবং অরো কার্যকর বাস্তবায়ন ভিশন ২০৪১ অর্জনে এবং জাতিসংর্ঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০অর্জনেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এসব উদ্যোগ সমূহ হলো-নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ,কমিউনিটি ক্লিনিকও শিশুর বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ।এগুলো গ্রামের সাধারণ মানুষের কল্যান ও উন্নতির জন্য।তাঁর নেওয়া এ ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগকে সফল করে তুলতে আমাদের সকলের সর্বাত্বক সহযোগিতা করে প্রমান করে দেব আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি আরো বলেন, শেখ হাসিনার উদ্যোগ সফলতার মধ্য দিয়ে আগামী কয়েক বছরের মধ্যে প্রগতিশীল ও উন্নত সমাজ গড়ে উঠবে। তাই শেখ হাসিনাকে সমর্থন জানানোর আমাদের কর্তব্য ও পবিত্র দায়িত্ব। সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ কচুয়া উপজেলায় প্রায় ১৭০ জন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তা রয়েছেন। এ সরকারি কর্মকর্তাগণ তাদের দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করলে সমাজে অশিক্ষা,কুসংস্কার ও দারিদ্রতা দূর হওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন ঘটবে।অর্জিত হবে সরকারের সফলতা।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরেউপজেলা ডিজিটাল হল রুমে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনেপ্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুল মবিন প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি আনসার ও ভিডিপি ৮৪ জন সদস্যদের মাঝে বাই-সাইকেল, ছাতা, লাইট, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন। একই দিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন শুভ উদ্ভোধন করেন। এছাড়া উভয় বিদ্যালয় কর্তৃক পৃথক পৃথক ভাবে আয়োজিত ছাত্র অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital