শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জীর্ণ টিনশেড ঘর মেরামত করতে গিয়েও বাধা! কচুয়ার মাদ্রাসা ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম
জীর্ণ টিনশেড ঘর মেরামত করতে গিয়েও বাধা! কচুয়ার মাদ্রাসা ঘিরে বিতর্ক
কচুয়া উপজেলার কোমরকাশা জামালিয়া ইসলামিয়া কমপ্লেক্স ও দাখিল মাদ্রাসার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদ্রাসার শ্রেণী কক্ষ মেরামতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবারের শিক্ষার্থীদের পাঠদানের জন্য মাদ্রাসার অধ্যক্ষ শ্রেণীকক্ষ মেরামত করতে গেলে ব্যক্তি মালিকানা জায়গা দাবি করে ইতালি প্রবাসী আবুল কালাম তার লোকজন এনে বাঁধা প্রদান করেন। এই নিয়ে বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা অথবা আইন-শৃঙ্খলা অবনতি ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে কোমরকাশা মৌজার ১০৪ দাগের ২০ শতাংশ জমি এবতেদায়ী মাদ্রাসার জন্য কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল লতিফের বরাবর দান করেন জমিদাতা আম্বর আলী। কোমরকাশা গ্ৰামের মনিরুজ্জামান ভূয়া কাগজপত্র করে ২০০৫ সালে  ইতালির প্রবাসী আবুল কালাম এর কাছে বায়না দলিলের মাধ্যমে বিক্রি করে দেন। এ নিয়ে  কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কতৃপক্ষ ও প্রবাসী আবুল কালামের মধ্যে আদালতে মামলা, পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ২০ বছর ধরে এই যায়গায় মাদ্রাসার কতৃপক্ষরা শ্রেণী কক্ষ করে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে। মূলত এই জায়গাটি মাদ্রাসার । মাদ্রাসা ও প্রবাসী আবুল কালাম এর সাথে বিরোধ সৃষ্টি করেছে মনিরুজ্জামান।
মাদ্রাসার সুপার মাওলানা আবু সালে জানান, গত মঙ্গলবার মাদ্রাসার টিনশেড ঘর মেরামত করতে গেলে মেহেদী হাসান সাগর ও নুরুজ্জামান আমার উপর চড়া হন এবং গালিগালাজ করেন। আমাকে দেখে নেওয়ার হুমকি ধামকি প্রদান করে।
তিনি আরো জানান, ১৯৮৪ সালে ২০ শতাংশ জায়গা কোমরকাশা জামালিয়া ইসলামিয়া কমপ্লেক্স ও দাখিল মাদ্রাসায় দান করেছেন আম্বর আলী নামে এক দানশীল ব্যক্তি। আমি এখানে যোগদান পর থেকে এই জায়গায় শিক্ষার্থীদের পাঠদান করে আসছি।
ইতালি প্রবাসী আবুল কালাম জানান, আমি ইতালি থেকে ২০০৫ সালে এলাকায় এসে মনিরুজ্জামান, নুরুজ্জামান ও আনারুজ্জামানের কাছ ১৪২ শতাংশ জায়গা ক্রয় করি। ওই সময় বিভিন্ন কারণে মনিরুজ্জামানের এই ২০ শতাংশ জায়গা আমাকে রেজিস্ট্রি করে দেননি। কিন্তু এই জায়গার জন্য আমার কাছ থেকে বায়নার টাকা নিয়েছেন এবং আমি ২০ বছর ধরে ভোগদখল রয়েছি‌। আমি প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে  মার্কেট করি। ওই মার্কেটে জোরপূর্বক ভাবে দখল করে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।