বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৩:৩৪ পিএম
ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামী গ্রেফতার

এস.এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকসহ ৫ আসামী এবং বিভিন্ন মামলার ৫ আসামীসহ মোট ১০ জনকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।

২২ জুন বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল এর সহযোগিতায় এস.আই মো. নুরুল ইসলাম, একরামুল হক সোঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গুচ্ছ গ্রামের মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আবুল বাসার প্রঃ পলাশ কাজী(৩৫)কে ১কেজী ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।

আটককৃত মাদ ব্যবসায়ী মো. আবুল বাসার প্রঃপলাশ কাজী গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গুচ্ছ গ্রামের মৃত মো. আঃ মতিন কাজীর ছেলে।

একই দিনে এস.আই মো. রুবেল ফরাজী, মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের গোয়াল ভাওর টু চরমথুরা পাকা রাস্তার মাথায় অভিযান পরিচালনা করিয়ামাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম প্রকাশ পিন্টু(২২), মো. মাহবুব গাজী(২৮), মোঃ নুরুজ্জামান পলাশ(৩৪), সুমন সরদার(২৬)কে দুইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।

Model Hospital

একই দিনে এস.আই মো. নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হরিনা এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মালার আসামী মো. রুবেল হোসেন রাঢ়ী গ্রেফতার করে।

একই দিনে এসআই মো. জামাল হাসেন, মো. সেলিম মিয়া, আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার মো. বাবু (২৩), মো. ইকবাল হোসেন (২০), মো. বিল্লাল (৫০)কে গ্রেফতার করে। একই সময় এস.আই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বদরপুর অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করে। একই সময় এ.এস.আই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকায় অভিযান পরিচান করে জি-আর মামলার আসামী মো. আবুল কালাম বেপারী (৫০)কে গ্রেফতার করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৩শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলার দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে এবং বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital